রম্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রম্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, অক্টোবর ০২, ২০২৬

ট্রেন মিস করার গল্প...

 


রাত এগারোটা পনেরো। রাশেদ স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আর তাঁর মুখের ভাব দেখে মনে হচ্ছে এইমাত্র সে জানতে পেরেছে যে, পৃথিবীর সব ট্রেন আসলে তাঁকে ব্যক্তিগতভাবে অপছন্দ করে।

পাঁচ মিনিট আগে তার ট্রেনটা চলে গেছে। রাশেদ দৌড়ে এসেছিল ঠিকই, তবে তাঁর দৌড়ের গতি ছিল সরকারি ফাইলের মতো। ট্রেন তাঁর জন্য দাঁড়ায়নি, শুধু শেষ বগির লাল বাতিটা একবার চোখ টিপে বিদায় জানিয়েছে।

মোবাইলের স্ক্রিনে মিতুর পাঁচটা মিসড কল লেখা ভাসছে। ষষ্ঠবারের মতো ফোন বাজতেই স্ক্রিনে ভেসে উঠল "মিতু ❤️"। রাশেদ অনেকক্ষণ সেই হার্ট চিহ্নটার দিকে তাকিয়ে রইলো। নামটা সেভ করার সময় ইমোজিটা সে নিজেই দিয়েছিলো। এখন মনে হচ্ছে ওটা হার্ট না, ওটা বিস্ফোরকের চিহ্ন!

ফোনটা সে পকেটে চালান করে দিলো। বিপদের সময় ফোন ধরার চেয়ে ফোন না ধরাই নিরাপদ। এটা সে বিয়ের তৃতীয় বছরে শিখেছে, তার জন্য অবশ্য দামটা দিতে হয়েছে এক জোড়া কানের দুল দিয়ে।

চারপাশ ফাঁকা। চায়ের দোকানি ঝাঁপ নামানোর তোড়জোড় করছে। বাতাসে চা, ধোঁয়া আর লোহার গন্ধ। আর রাশেদের মাথায় একের পর এক দুশ্চিন্তা। প্রথমেই মনে পড়লো ছিনতাইয়ের কথা, আর সেটা মনে হতেই আপনা-আপনি হাত চলে গেলো মানিব্যাগের দিকে, তারপর মনে হলো মোবাইলটাও সাথেই আছে, এর সাথে জীবনবীমার পলিসির মেয়াদ কবে শেষ সেটাও মনে পড়ে গেলো। ভয় পাওয়া মন মনে হয় এমনই করে।

ঠিক তখনই সে দেখলো লোকটাকে। প্ল্যাটফর্মের ওপাশে এক বুড়ো মতো মানুষ। গায়ে ময়লা চাদর, মাথায় উশখো-খুশকো কাঁচাপাঁকা চুল, পাশে কাপড়ের থলে। লোকটা একদৃষ্টে রাশেদের দিকে তাকিয়ে আছে। চোখ পিটপিট করছে না। সাপ আর ভূতের পরে এভাবে তাকাতে পারে শুধু পাওনাদার।

বুড়ো ধীরে ধীরে উঠে দাঁড়াল। রাশেদের হাতের ব্যাগ আপনা-আপনি বুকের সঙ্গে সেঁটে গেল। বুড়ো এক পা, দুই পা, তিন পা করে এগিয়ে এল। রাশেদ মনে কলমা পড়া শুরু করলেন, তবে তাড়াহুড়োয় মাঝখানে ঢুকে গেল কুলহু আল্লাহ সূরা।

— বাবা...

— জি?

— কয়টা টেকা দিবেন?

রাশেদের ভয় নামল, কিন্তু নামার সময় মনে হলো ধপ করে এসে বসল অন্য একটা ভয়ের কাঁধে। ছিনতাইকারী হলে অন্তত বোঝা যেত পরিস্থিতিটা কী। কিন্তু ভদ্রভাবে টাকা চাইলে কী করতে হয়, সেটা তো কোনো স্কুলে শেখায়নি। ব্যাটার অন্য কোন মতলব নেই তো!

— ভয় পাইয়েন না বাবা, আমি চোর না।

— আপনি বুঝলেন কী করে আমি ভয় পাচ্ছি?

— আপনে আমারে দেইখ্যা যেইভাবে ব্যাগটারে ধরছেন, মনে হইতাছে ব্যাগের ভিত্তে বৌমার সব সোনাদানা নিয়া আসছেন।

রাশেদ ব্যাগটা একটু ঢিলে করল। ভেতরে আছে একটা টিফিন বক্স আর আধখাওয়া পানির বোতল।

— দশটা টেকা দেন বাবা।

রাশেদ মানিব্যাগ খুলে দশ টাকার নোট বাড়িয়ে দিলেন। বুড়ো সেটা না নিয়ে মাথা নাড়লেন।

— না বাবা, বিশ টেকা দেন।

— কিন্তু আপনি না মাত্র বললেন দশ টাকার কথা!

— কইছিলাম। কিন্তু আপনে আমারে দেইখা যেই ভয় পাইছেন তার ক্ষতিপূরণ হিসেবে আরও দশ টেকা আপনার কাছে আমি প্রাপ্য।

রাশেদ হাঁ করে তাকিয়ে রইলেন। লোকটা রাশেদের এই অবস্থা দেখে হেসে ফেলল। তার হাসিতে আক্রান্ত হয়ে রাসেদের মুখেও হাসি ফুটে উঠলো।

— আপনি ভিক্ষা করেন, নাকি ব্যবসা?

— পরিস্থিতি বুইজ্জা দুইটাই করি।

লোকটার নাম করিম মিয়া। এই স্টেশনই তাঁর ঠিকানা। রাশেদ তাকে বিশ টাকা দিলো। করিম মিয়া নোটটা ভাঁজ করে চাদরের ভেতর চালান করে দিলো। সেই হাতের ক্ষিপ্রতা দেখলে যে কোনো ম্যাজিশিয়ান লজ্জা পেত।

— একটা কথা বাবা, আপনার কি টেরেন মিস হইসে?

— আপনি বুঝলেন কী করে? জ্যোতিষী নাকি?

— না, আপনে পাঁচ মিনিটে এগারোবার ঘড়ি দেখছেন, আমি ঐখান থাইক্যা গুনছি। আর আপনের কপালে লেখা দেখতেছি, "আইজ আমার বউ আমারে মাইরা ফেলবে"।

— এতটাই স্পষ্ট?

— সাইনবোর্ডের মতো ফকফকা।

করিম মিয়া পাশে এসে বসে পড়লো, যেন রাশেদ তাঁর বহুদিনের মক্কেল।

— আপনার ইস্তিরি ফোন করছে?

— পাঁচবার।

— ধরছেন?

— প্রথম দুইবার ধরেছিলাম।

— হেরপর?

— তারপর আর সাহস হয়নি।

— সত্য কথা কইলেই তো হয়।

— এখন সত্যি বললে বিপদ বাড়বে।

— আর মিথ্যা কইলে?

— সেটা পরে সামলানো যাবে।

করিম মিয়া গম্ভীর মুখে মাথা দুলিয়ে বললেন, "সংসার বড় কঠিন জায়গা বাবা। এইখানে সত্যও বিপদ, আবার মিথ্যাও বিপদ। সবচাইতে নিরাপদ হইলো টেরেন মিস না করা।"

— সেটা এখন বলে লাভ কী!

— সেইটাও হক কথা।

তখনই লাউডস্পিকারে ভাঙা গলায় ঘোষণা হলো, "পরবর্তী ট্রেন......" তারপর খড়খড় শব্দ করে সব চুপ।

— এই মাইকটা আমার চেয়েও বুড়া, বললেন করিম মিয়া।

— ট্রেন আসতে এখনও বিশ মিনিটের মতো বাকি।

— তাইলে চলেন চা খাই।

— এত রাতে চা? ঘুম আসবে না তো।

— বাড়ি গিয়া আপনে ঘুমানের সুযোগ পাইবেন বইলা মনে হয়?

রাশেদ এবার শব্দ করে হেসে ফেললেন। অনেকদিন পর এভাবে হাসলেন।

চায়ের দোকানি তখন ঝাঁপ প্রায় নামিয়ে ফেলেছে। করিম মিয়া হাঁক দিলেন, "ঐ ছ্যাড়া দুই কাপ দে, একটা আমারে, একটা ভদ্দরলোকেরে"।

— আমি চা খাব না।

— খান বাবা। আপনের চেহারা দেইখা মনে হইতাছে যে নিজের ভুলের লাইগা আপনে এহনই একটা কমিটি বানাইবেন, হেরপর হেরা আপনের এই ভুল শুধরাইয়া দিবো; এত চিন্তা বাদ দিয়া একটা চা খান আমার লগে।

কিছুক্ষন বাদেই চা চলে আসলো। দারুণ গরম চা, আদার গন্ধ। রাশেদ এক চুমুক দিয়ে অবাক হলো। এত রাতে, এমন জায়গায়, এত ভালো চা!

চা খেতে খেতে করিম মিয়া নিজের গল্প বললেন। একসময় রেলের কুলি ছিলেন। সংসার ছিল, ছেলেমেয়ে হলো, তারপর সবাই যে যার পথে চলে গেল।

— আপনার বাড়ি নেই?

করিম মিয়া রেল লাইনের দিকে তাকিয়ে একটু চুপ করে রইলেন।

— ছিল একসময়, এহন এই ইস্টিশনই আমার বাড়ি।

রাশেদ কী বলবে ভেবে পেলো না। কিন্তু করিম মিয়া নিজেই হেসে উঠলো।

— তয় একটা সুবিধা আছে, এই বাড়ির কোন ভাড়া দেওন লাগে না।

দুজনেই হাসলো। রাশেদের ভেতরের ভার খানিকটা নেমে গেল।

হঠাৎ করিম মিয়া বলল, "এইবার বৌমারে একটা ফোন দেন।"

— এখন?

— হ, এহনই। ফোন দিয়া কইবেন যে আপনে টেরেন মিস করেছেন।

— তারপর?

— হেরপর চুপ থাকবেন।

— যদি জিজ্ঞেস করে, কীভাবে মিস করলাম?

— কইবেন, পক‍্কিতির নিয়ম।

রাশেদ কাঁপা হাতে ফোন করলো। প্রথম রিংয়েই ওপাশ থেকে গম্ভীর গলা, "কোথায়?"

— স্টেশনে।

— ট্রেন?

— মিস করেছি।

ওপাশে নীরবতা। রাশেদ চোখ বন্ধ করে ফেললো। মনে হলো এই নীরবতার মধ্যেই তাঁর ভাগ্য ঝুলছে। তারপর মিতু বলল, "তুমি একটা অদ্ভুত মানুষ"।

— জানি।

— কতক্ষণ লাগবে?

— দশ-পনেরো মিনিট।

— ঠিক আছে, সাবধানে এসো।


ফোন কেটে গেল। রাশেদ ফোনের দিকে তাকিয়ে রইলেন, যেন ওটা এইমাত্র আলাদিনের চেরাগের মতো কাজ করেছে।

— দেখলেন? সত্য কইলেই বউ মারে না।

— আপনি এত জানেন কী করে?

— চল্লিশ বছর সংসার করছি না!

— করেছিলেন? আর এখন?

— ইস্তিরি মারা গেছে।

করিম মিয়া একটু থামলেন। তারপর হালকা গলায় বললেন, "অহন ঐ বেডির বকবকানিডাই মনে পরে"।

রাশেদ আর কিছু বললেন না। দূরে ট্রেনের হুইসেল বেজে উঠল। করিম মিয়া উঠে দাঁড়ালেন।

— আফনের টেরেন।


রাশেদ পকেট থেকে কিছু টাকা বের করতে গেলো, তার আগেই করিম মিয়া হাত তুলে থামিয়ে দিলো।

— রাহেন। আইজ আফনে আমার লগে বইয়া চা খাইছেন, এইডাই অনেক। টেকাটা দিয়া বৌমার লইগা সুন্দর দেইহা ফুল কিন্না লইয়া যাইয়েন।

— ফুল?

— হ, টেরেন মিস করার ক্ষতিপূরণ, সংসারের ক্ষতিপূরণ।

রাশেদ হাসতে হাসতে জিজ্ঞাস করলো, "আপনি আসলে ভিক্ষুক না, উপদেষ্টা?"

— পরিস্থিতি বুইজ্জা দুইটাই।


ট্রেন ছেড়ে দিল। জানালার পাশে বসে রাশেদ দেখলো, করিম মিয়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাত নাড়ছেন, যেন খুব আত্নীয় কেউ বিদায় জানাচ্ছে। ট্রেন চলতে চলতে স্টেশনটা একসময় ছোট হতে হতে অন্ধকারে মিলিয়ে গেলো।

রাশেদ মোবাইলে মিতুকে লিখলো, "ট্রেন মিস করে এক দারুণ মানুষের দেখা পেলাম। বাড়ি গিয়ে সব বলব। আর শোনো, ফুল নিয়ে আসছি।"

কিছুক্ষণ পর উত্তর এল: "ফুল? তুমি? কী করেছ সত্যি করে বলো!"

রাশেদ ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। কিছু কিছু ভালো কাজের পরেও সন্দেহ থেকে যায়, সেটাই হয়তো সংসারের নিয়ম।



⠀⠀


⠀⠀


⠀⠀


⠀⠀


⠀⠀


রবিবার, আগস্ট ১১, ২০১৯

মজার ছবি-ব্লগঃ ভাস্কর্যের সাথে তাহারা! (দ্বিতীয় পর্ব)

জীবনে আনন্দের সঙ্গা ব্যক্তি  ভেদে ভিন্ন। কেউ আনন্দে জীবনটাই কাটায়, তাকে বাইরে আর নতুন কিছুর খোঁজ করতে হয় না। আর কেউ আনন্দের অপেক্ষায় জীবনটা পার করে দেয়। আর কেউ কেউ নিজের আনন্দটাকে নিজেই তৈরি করে নেয়। এমনই কিছু ব্যক্তি যারা নিজেদের আনন্দ নিজেরাই খুঁজে নিতে জানে তাদের কিছু ছবি ছড়িয়ে আছে আর্ন্তজালিকার নানা কোন জুড়ে। আজকের আয়োজন তেমনি কিছু আনন্দময় দুষ্টামিতে ভরপুর ছবি নিয়ে। ভালোকথা, এই মানুষগুলোর সাথে ছবিতে অংশগ্রহণ করেছে বেশ কিছু ভাস্কর্য। চলুন দেখে নেয়া যাক তাদের সম্মিলিত দুষ্টুমি যুক্ত প্রতিভা...

চলো আমরা আমাদের ডান্স মুভ দেখিয়ে দেই!

ফের যদি স্কুল ফাঁকি দিয়ে পার্কে বসতে দেখি, তোমার আম্মুকে একদম পুরো ঘটনা বলে দিবো। হুহ্‌

জিগরি দোস্ত! কত্ত দিন পর তোর সাথে দেখা!! আয় বুকে আয় ভাই... 

দেখলা দেশের অবস্থা! দেশটা পুরোই রসাতলে যাচ্ছে...

অনেক ফাঁকিবাজি করেছিস। বাসায় চল, আজ তোর একদিন কি আমার একদিন...

আইনস্টাইন সাহেব, চলেন একটা সেল্ফি নেই। কাল ইন্সটাগ্রামে আপলোড দিবো!

দুষ্ট মেয়েদের সাথে আর মিশবি? বল! মিশবি?

উম্ম্ম্ম্ম্ম্ম্ম্মআ! 😝

প্লিজ! প্লিজ!! আমি আর কোনদিন ডিম খাবো না, প্লিজ! আমাকে ছাড়ো!!

প্রিয়তমা, কেবল তোমার অপেক্ষায় অপেক্ষায় পাথর বনেছি...

এরপর থেকে পপকর্ণ গুলো ছড়িয়ে ছিটিয়ে না ফেলে এক জায়গায় ফেলবি,
আর আমার ভাগে যেন ভুলেও কম না পড়ে...

চল, তোমাকে শপিং-এ নিয়ে যাই...

দূরবিনে খুঁজে লাভ নেই, আমি এখানেই, তোমার পাশে...

বুঝলে! ঐ যে দিনের ঘটনাটা বললাম না। তারপর কি হয়েছে জানো....

লেটস্‌ ফাইট! ভিসুম...!

লেডিস, আই ক্যান হোল্ড ইয়্যু বোথ ইন মাই আর্ম!

তারপর দাদু, তারপর কি হয়েছিলো..?

আআআআআআআআআআ.........

না! তোমাকে ওদের সাথে যেতে হবে না। তুমি আমার সাথেই খেলা কর!

হা হা হা ‍হা! আজ পেয়েছি বাগে....!

এই যে, এইভাবে জোড়ে ঘুসি দিবা একদম

আই লাভ চিকেন 😁

হাই ফাইভ!!










 ………………………………………………………
পিক কার্টেসিঃ স্ব-স্ব ফটোগ্রাফার
পিক সোর্সঃ Google Image Search
Pinterest.com
imgur.com

মঙ্গলবার, আগস্ট ০১, ২০১৭

মজার ছবি-ব্লগঃ ভাস্কর্যের সাথে তাহারা!

সব ভুলে গিয়ে নিজের মত করে আনন্দ খুঁজে নেয়াটা বড় কঠিন। এই কাজ সবাইকে দিয়ে হয় না। তবে যারা করতে পারে তাদের যেন কিছুতেই বাধা দিয়ে রাখা যায় না। নেট ঘেঁটে এমন সব মানুষদের মজার কিছু পিক খুঁজে নিয়ে আসলাম আজকের আয়োজনে। চলুন, তাদের আনন্দে আমরাও কিছুটা সামিল হয়ে আসি...



একদিন পার্কে, কুম্ফু ক্যারাতে!

হাই ফাইভ!

এই মিউজিকটা কিন্তু জোস, বুঝলে!
নাও, শেয়ারইট চালু করে তোমার মোবাইলেও নিয়ে নাও

ওরে রে! ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে গেল!!

এভাবে আর কতকাল অভিমান করে কাটাবে, সেনোরিটা!

দেখলে খোকা! ভয়ের কিস্যু নেই। আমি আছি না!


এই দাড়া! আমাকেও নিয়ে যা তোদের সাথে...!

ছাড়! ছাড় আমাকে!

ইয়্যো! এ কি করছো ড্যুড!!

এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো ♪♫♪

তোমার জন্যে অলিম্পিকও নস্যি জেনো প্রিয়!

ঐ ব্যাটা, পাওনা টাকা দিস না কেন তুই!

দিলো রে! মাথাটারে গুড়িয়ে!

আআআআআ..... আমার এত সাধের চুল...!

ইইই হা! দৌড়া পাগলা! দৌড়া!!

আহ দিদি! একটা আঙ্গুর তো ফেলো এদিকে!

আম্মু! দ্রুত খেলার মাঠে নিয়ে চল!!


দাড়াও! আপেলটাতে বিষ মাখানো আছে, ধরো না ওটা!

আজ তোর কল্লাটাই যাবে...!

হায়...! সত্যি?

টুং টাং ছন্দটা আমার জন্যেই তো...মিষ্টার?

শোন! তোমাকে গোপন কথাটা বলি, তুমি আবার কাউকে বলো না যেন!

হ্যা স্যর! এই যে এই প্যারাটা। দেখলেন তো কতটা মজার....‍!

যখন আইনস্টাইন তোলে সেলফি 😜

এই তো বাবু, আর কাঁদে না..!

জলপরি! তুমি শুধুই আমার... 😝

স্যর! স্যর!! স্যর!!!
এইবারের মত ক্ষেমা দেন! আর কুনুদিন ঐকাম করুম না! 

দাড়াও মেয়ে! এই চুম্বনের মালিক কেবলই আমি... 😆

ম্যাচটা আনতে ভুলে গেছি! ধর, একটু আগুনটা জ্বেলে নেই...

ফুউউউউ............!‍

আমার নৌকা নিয়ে আর কোন বাজে কথা বলবে কখনো..?

এই! দাড়া দাড়া! প্রথম কামড়টা আমি দেবো বলছি....!

দেখি তো বিগফুট! তোমার সুড়সুড়ি আছে নাকি..!

বেবি! ইউ আর অনলি মাইন!

এই তো! এখানেই সেটা আছে, দেখলে তো..!

ড্রিকটা দারুন, একটু খেয়ে দেখো..!

আর কখনো ওর দিকে তাকাবি ছ্যাচড়ার মত! বল!!

তোর ঐ নাক আমায় দিয়ে দে...!

এই যে, গুটিটা এখানে ফেলেছো তুমি..!

উউউপপপপসসস.....!

এই ছোকড়া! ক্লাস ফাকি দিয়ে আর গার্লস কলেজের সামনে ঘুরবি?

ছক্কা...!

ঐ দেখো! ওটাকে বলে লক্ষ্মী তারা!

নাহ ম্যাডাম! এই ব্যাপারে আমার বিন্দুমাত্র আইডিয়া নেই..!

শেষ চালে কে বেইমানি করেছিস বল তো..!

তুমি সুন্দর! তাই অপলক চেয়ে থাকি...!

ঐ ছোকড়া! ঐদিন আমার পিৎজা নিয়ে ভাগলি কেন এমন করে?

হা! হা! হা! মটু, তোকে মেরে ভাগলাম আমি! 

পড়া না শিখে দুষ্টামি করলে একদম ছুড়ে ফেলবো তোকে....! 

দাড়াও! আমি উঠিয়ে দিচ্ছি তোমায়..!

ড্যান্স মুভ এভ্রিহয়্যার!

ছেড়ে দে শয়তান! এই বাবু কেবলই আমার..!

এই সুযোগ! ব্যাগটা নিয়ে ভাগি আমি!

আআআ! ছোকরাটার সাহস দেখেছ!!

বিল না দিয়ে কোথায় ভাগছো, অ্যা!?

ডক্টর! ডক্টর! হেল্প প্লিজ!!
পোষ্ট পড়ে মহিলাটা অজ্ঞান হয়ে গেছে...!





………………………………………………………
পিক কার্টেসিঃ স্ব-স্ব ফটোগ্রাফার
পিক সোর্সঃ Google Image Search
Pinterest.com
imgur.com